1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আলী শের খানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলী শের খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম রসুলের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় আলী শের খানের দীর্ঘ শিক্ষাকতা জীবন তুলে ধরে বক্তব্য রাখেনসিরাজুল ইসলাম শাহজাহান, চেয়ারম্যান দুলাই মডেল ইউনিয়ন পরিষদ,কার্তিক চন্দ্র সাহা, বিমিষ্ট সমাজ,রফিকুল ইসলাম চোপল এস পি, আঃ মজিদ বাংলা শিক্ষক এডওর্য়াড় কলেজ, ইন্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্না,আবু সাইদ সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি দুলাই উচ্চ বিদ্যালয়,ফজলুল হক বাবলু প্রভাষক দুলাই সরকারী ডা: জহুরুল কামাল ডিগ্রী করেজ,মজিবুর রহমান প্রাক্তন ছাত্র, আব্দুর রাজ্জাক বীর মুক্তিযোদ্ধা, সেবক,সোহানুর রহমান সবুজ চেয়ারম্যান আহম্মদপুর ইউনিয়ন পরিষদ সাগরিকা আক্তার কান্তা আলী শের খান স্যারের মেয়ে,ড. ইয়াসিন আলী জামাতা।

পরে মরহুম আলী শের খান স্যারের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দুলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুস সামাদ।

প্রকাশ গত ২৩ জুন অসুস্থতা জনিত কারণে দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলী শের খান মৃত্যু বরণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর