1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আলমডাঙ্গা পৌর পশুহাটের কাছে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের পৌর পশুহাটের কাছে চলন্ত ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

চলন্ত ট্রাক চাপায় নিহত আব্দুর রাজ্জাক (৪৫) আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,আব্দুর রাজ্জাক কাজ শেষে তার বাইসাইকেল চেপে ফিরছিলেন। সে সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন
ঘাতক ট্রাক জব্দ করা হলেও,চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছেন বলে তিনি জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর