1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আলমডাঙ্গার হাউসপুরে লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরির ৫০ হাজার টাকা জরিমানা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮১ বার পঠিত

রঙ ফ্লেভার লাইসেন্স ব্যতিত আইসক্রিম তৈরি ও সংরক্ষেণ করার কারনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের হাউসপুরে এক আইসক্রিম ফ্যাক্টরির স্বত্তাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রবিবার (৩ মে) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির সময়
জরিমানা আরোপ ও আদায় করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকির সময় অননুমোদিত রঙ ও ফ্লেভার,লাইসেন্স ব্যতিত আইক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায়  লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী সাজেদুর রহমানকে  ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং  লাইসেন্স গ্রহণ করার পূর্ববর্তী সময় পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়। সাতটি ফ্রিজে অননুমোদিত রঙ ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দ এবং জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়া মুন্সীগঞ্জ বাজারে তেলে ডিলারে দোকান তদারকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়। এ তদারকি কাজে সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল,
ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর