1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আমাদের বিভক্তীতে ফ্যাসিবাদ আওয়ামী লীগের পূর্নবাসনের পথ খুলে যাবে-হাসনাত আব্দুল্লাহ

রিফাতর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক এবং আহত-শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ‘চুয়াডাঙ্গা রাইজিং’ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চুয়াডাঙ্গা একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু এখানে কাঙ্খিত উন্নয়ন হয়নি। কেন হয়নি আপনারা জানেন।

বিগত ১৬ বছর সারাদেশের মানুষের মত এখানকার মানুষও ভোট দিতে পারেনি। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী একটি জেলা। এই জেলার বিপরীতে ভারতে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে আছেন। তিনি মাঝে মধ্যে আমাদেরকে ভয় দেখান, যে তিনি টুপ করে এদেশে ঢুকে পড়বেন। সেটা যাতে না করতে পারে, সেকারনে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের পূণর্বাসনের প্রচেষ্টাকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। আমরা সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আপনাদের সাথে ফ্যাসিবাদী সরকারের অনেকের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল।

সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে তাদেরকে পুনর্বাসনের চিন্তা করছেন আপনারা। কিন্তু এই তরুণ প্রজন্মের সাথে আপনারা বেইমানী করছেন। আমরা দেখতে পাচ্ছি খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচারের কোন কথাবার্তা আপনারা বলছেন না, আপনারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা করছেন। কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় এ নিয়ে কোন কথাবার্তা বলছেন না। আপনাদের মধ্যে আওয়ামী লীগের ভোট ব্যাংকের চিন্তা রয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনের মাধ্যমে আপনারা তাদের ভোটব্যাঙ্কের এবং ব্যবসা-বাণিজ্য দখল করতে চান। আপনার আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোকে দখল করতে চান। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছি আমাদেরকে শেখ হাসিনা কিনতে পারেনি। আপনারাও আমাদেরকে কিনতে পারবেন না। কোন রাজনৈতিক দল আমাদেরকে কিনতে পারবে না।

এই তরুণ প্রজন্ম দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, আপনারা আমাদেরকে আসনের লোভ দেখাবেন না, পার্লামেন্টে কোন সিট দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না। জাতির প্রতি যে জন আকাঙ্খা তৈরী হয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে। আপনারা যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন,আমরা দেখেছি গত ১৬ বছরে অনেক ত্যাগ এবং নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আপনাদের যে ত্যাগ ও অভিজ্ঞতা এবং তরুণদের ভয়হীন মনোবল রয়েছে এই দুটোর সমন্বয়ে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই,বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারন আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের বিভক্তীতে আওয়ামী লীগের লাভ। আমাদের বিভক্তীতে তাদের পূর্নবাসনের পথ খুলে যাবে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সোমবার (২৭ জানুয়ারী) বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্কের সভাপতিত্বে এবং স্থানীয় সংগঠক সাফফাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

চুয়াডাঙ্গার সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মোল্লা এহসান, আশরেফা খাতুন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদার সংগঠক আব্দুর রহিম, আব্দুর রাকিব, আলমডাঙ্গার কাজল, দর্শনার আবিদ হাসান রিফাত, কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইসরাফিল হোসেন, জীবননগরের পারভেজ প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর