1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আবুধাবিতে বাংলাদেশ স্কুলে দুই শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা

প্রবাস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫০ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশি প্রতিষ্ঠান আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের দুজন বিদায়ী শিক্ষিকার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে সিনিয়র শিক্ষিকা ফারলুনা হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কিরণ আক্তার।

অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সিনিয়র শিক্ষক এস এম আবু তাহের, ফিরোজ আহমদ সিদ্দিকী, আব্দুল গণী সিদ্দিকী, মুহাম্মদ কামাল উদ্দীন, জহিরুল, মিজান, আবু তৈয়ব, জাকের হোছাইন, মুহাম্মদ নুরুল হুদা, আরিফ, রেদা, ইব্রাহিম, ডাক্তার অণিতা, আফরোজা আক্তার, আজিজাসহ আরও অনেকে।

অবসর জনিত বিদায়ী শিক্ষিকা নীলা পারভিন (বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ) ও সামিনার (সামাজিক শিক্ষা বিভাগ) বিদায়ে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, বিদায়ী শিক্ষিকা নীলা পারভিন এবং সামিনা ২০১৬ সাল থেকে অদ্যাবধি প্রায় ৮ বছর অত্র প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছিলেন। অবসর জনিত কারণে দু’জনই বিদায় নেন। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র তাহমিদ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর