1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আবারো চুয়াডাঙ্গা তীব্র তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১৩ বার পঠিত

আবারো চুয়াডাঙ্গা তীব্র তাপমাত্রার কবলে পড়েছে। টানা ৫ দিন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারী থেকে তীব্র তাপপ্রবাহ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশী থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রী অতিক্রম করেছে।
প্রখর রোদ ও তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে জেলায় জনজীবন অতিষ্টি হয়ে উঠেছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, শনিবার (২৫ মে) সন্ধ্যা ৬টায় এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়,বাতাসের আর্দ্রতা রয়েছে ৫৭ শতাংশ। শুক্রবার (২৪ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল,বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। তৃতীয় দফার মতো চলতি মাসে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশী ও জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্থি আরও বাড়ছে।

তীব্র গরমে দিনমজুর, ভ্যান ও রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

শহরের চৌরাস্তার মোড়ের ভ্যানচালক রমজান আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন,কয়েক দিন থেকে তাপমাত্রা আবার বাড়ছে। সেইসাথে বাড়ছে গরমের অস্বস্থি। কিছুক্ষণ ভ্যান চালানোর পর আবার ছায়ায় বিশ্রাম নিতে হচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর