1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আপত্তিকর ভিডিও ভাইরাল করায় হানি ট্রাপে যুবক গ্রেফতার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার পঠিত
বাদী আবিদা সুলতানা(১৮)(ছদ্মনাম) মুক্তাগাছার মোঃ আলামিন(২০), পিতা- রফিকুল ইসলাম, সাথে  ১ বছরের প্রেমের সম্পর্কের সুযোগে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলে। উক্ত বিবাদী ভিকটিমের অজ্ঞাতসারে ভিডিও কলের কথোপকথোন গোপনে রেকর্ড করে রাখে।
গত ১১/১২/২০২৪খ্রিঃ তারিখ জনৈক আবুল কালাম (ছদ্মনাম)’র সাথে পারিবারিক ভাবে বিবাহ দেয়। ভিকটিমের বিয়ের কথা জানতে পেরে উক্ত বিয়ের পর হতে ভিকটিমকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয় এতে রাজি না হওয়ায়, ভিডিও কলে কথোপকথোনের আপত্তিকর ও অশ্লীল ভিডিও ভাইরাল করেদেয়।
সে নিরুপায় হয়ে জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল দিলে “৯৯৯” ভিকটিমকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করতে বলে। ভিকটিম ইং ২৭/১২/২০২৪ তারিখ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে হাজির হয়ে অভিযোগ দায়ের করে। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর বর্তমান অবস্থান সনাক্ত করে। সাইবার ক্রাইম সেলের নারী সদস্যগন হানি ট্রাপের কৌশল ব্যবহার করে এবং পরবর্তীতে অপারেশন শাখার এসআই(নিঃ)/মোঃ আমির খসরু এর নেতৃত্বে একটি অভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ০৭ নং ঘোগা ইউপিস্থ কালিবাড়ী বাসস্ট্যান্ডের জাকের রেষ্টুরেন্টের ভেতর থেকে আটক করে। বিবাদীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ এবং ধৃত আসামী মোঃ আলামিন(২০)‘কে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে।
 পরবর্তীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে মুক্তাগাছা থানায় সোপর্দ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর