1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আতাইকুলায় ১২ দিনের ব্যবধানে ২ ভ্যান চালক খুন

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা ১২ দিন পর আবারো ভ্যান চালোকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার তৈলকুপির একটি পুকুর থেকে মো: রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে গত ১৮ সেপ্টেম্বর আতাইলা থানা পুলিশ সাইফুল (৫৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছিল।

সে ভুলবাড়িয়া ইউনিয়নের মাদার বাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে ।সাইফ‚ল পেশায় অটো ভ্যান চালক। সে লাশের ক্ষেত্রেও পুলিশের ধারণা ছিল ছিনতাইকারীরা সাইফুলের অটোভ্যান ছিনতাই করে তাকে গলা কেটে হত্যা করে মাঠে ফেলে রেখে যায়।

আতাইকুলা থানার ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারি চালিত রিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে যায় দুবৃর্ত্তরা।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর