1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আঞ্জুমান মুফিদুল ইসলামকে এনআরবিসি ব্যাংকের অনুদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১২২ বার পঠিত
আঞ্জুমান মুফিদুল ইসলামকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) আওতায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান শাখার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক  মাহফুজুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক এ এম সাইদুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চীফ মার্শাল (অব:) আবু এসরার, ড.রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।
এসময় ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, আর্তমানবতার সেবায় এনআরবিসি ব্যাংক সব সময় এগিয়ে এসেছে। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সহায়তায় ব্যাংক কাজ করে থাকে। করোনা অতিমারিতে সাধারণ মানুষের পাশে থেকে এনআরবিসি ব্যাংক ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর