1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আজ বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

অনলাইন ডেক্স :
  • প্রকাশে সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে। এই বিলগুলোর ওপর আলোচনা হবে।

আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন, অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।

এদিকে, চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর