1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আজ জামায়াতসহ আট দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা যমুনা ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন। সেই লক্ষ্যে পল্টন মোড়ে প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান নিয়েছেন।

* জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি  * নভেম্বরে গণভোট  * অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ  * নির্বাচনে সব দলের সমান সুযোগ  * ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

এর আগে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে যাত্রা শুরু হবে।

স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর