1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক চুয়াডাঙ্গায় মাঠদিবস অনুষ্ঠিত 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত
একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)  বেলা ১১টার কেরু এন্ড কোম্পানীর আকন্দবাড়ীয়া পরীক্ষা মুলক কৃৃষিখামারে অনুষ্ঠিত মাঠদিবসে সভাপতিত্ব করেন চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া।
উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসিএমএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু চিনিকলের মহা ব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ, বীজ)  দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (জৈব সার) জাকির হোসেন, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) চুয়াডাঙ্গা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ওবায়দুল্লাহ শেখ, আখচাষী মোরশেদুর রহমান লিঙ্কন, সিরাজুল ইসলাম মনি, শামিম হোসেন, আফজালুর রহমান ধীরু প্রমুখ।
অনুষ্ঠানে কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আখের অধিক ফলন পেতে হলে সঠিক পদ্ধতিতে আখ চাষের কোন বিকল্প নেই। মূল্য বৃদ্ধির দাবীর প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, আগামী রোপন মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধির ঘোষনা আসবে।  সে কারনে আখ চাষ বৃদ্ধি করেন, আখ চাষে অধিক লাভবান হবেন। এর জন্য সবধরনের সহায়তা কেরু এন্ড কোম্পানীর পক্ষ থেকে করা হবে বলে উপস্থিত আখচাষীদেরকে আশ্বস্ত  করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর