1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে শেষ হলো ৫ দিনের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার দোয়ার মাধ্যমে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয়। সকাল ৯টা ৫ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়।

আয়োজক (শুরায়ী-নেজাম) তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দোয়ায় শরিক হওয়ার জন্য ঢাকা, গাজীপুর এবং আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ মুসল্লি আজ সকাল থেকে ময়দানে আসেন। সকাল ৯টা ৫ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়।

এদিকে, ফজর থেকে হেদায়তি বয়ান করেছেন যারা আল্লাহপাকের রাস্তায় তাবলীগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বয়ান করছেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান সাহেব। তা বাংলায় তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন। এরপর নসীহত মূলক বক্তব্য পেশ করছেন, ভারতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব এবং তার তরজমা করেছেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)। নসিহতমূলক বক্তব্যের পরপরই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করবেন মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব।

এই দোয়ার মাধ্যমে শেষ হবে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর ৫ দিনব্যাপী জোড়-ইজতেমার আনুষ্ঠানিকতা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর