1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়া দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন আটক 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত
বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তে দুইজন মহিলা ও একজন শিশুকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভূইয়ার স্ত্রী ফরিদা বেগম-(৩২), ফরিদা বেগমের ছেলে মোঃ ফারহান-(০৩) এবং একই এলাকার ইসমাইল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার-(২৫)।
শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আবদুল্লাহপুর গ্রামের মানব পাচারকারী মোঃ মাসুদ মিয়ার-(৩০) এর সহযোগিতায় সন্তানসহ ফরিদা বেগম চিকিৎসার জন্য এবং জেসমিন আক্তার জুতার কারখানায় কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর