1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে সীমিত পরিসরে যাত্রী পারাপার শুরু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফের সীমিত পরিসরে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে। 
বুধবার ৭ আগস্ট দুপুর ১ টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসার যাত্রী পারাপার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মোঃ খায়রুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিত করণসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ১০ টা থেকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সদস্যরা একই দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন।
এতে করে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর মানবিক কারণে যাত্রীদের ভোগান্তি নিরসনে দুপুর ১ টা থেকে ফের যাত্রী পারাপার শুরু হয়। তবে বাংলাদেশি যাত্রীদের মধ্যে শুধুমাত্র গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রীদের ভারত গমনের সুযোগ দেয়া হচ্ছে। ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান ইনচার্জ খায়রুল আলম।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর