1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় বাসের ধাক্কায় শিশু নিহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিগন্ত বাসের ধাক্কায় সাইমন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের ছতুরা শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইমন উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের উত্তর পাড়ার ইউনুস মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই নিরস্ত্র) সালাউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে কসবার কুটি থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী অভিমুখী দিগন্ত পরিবহনের একটি বাস ছতুরাশরীফের লন্ডনী বাড়ির পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর