1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে তাজমহল, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেল মালিককে ভ্রাম্যমান আদালত ১৮ হাজার টাকা জরিমানা করেন।
এ
ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন জানান, উপজেলার খাবার হোটেল গুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর