1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায়, ১ জনকে জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার রাতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন উপজেলার ধরখার ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের বেশ কিছু জায়গা থেকে কৃষি জমির উপরি ভাগের মাটি কেটে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকার ইটভাটায় নিয়ে যাচ্ছে একটি চক্র। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হয়।
এতেও মাটি কাটা বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে দৈনিক যায় যায় দিনসহ বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন আবারো তৎপর হয়। এখন নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর