1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় এক্সপোর্ট পারমিট জটিলতায় আগরতলায় মাছ রপ্তানি বন্ধ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
 এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) এক্সপোর্ট পারমিট জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রয়েছে। 
বুধবার সকালে মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া। তিনি জানান, এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতার কারণে এ পথে আগরতলায় মাছ রপ্তানি করা হচ্ছেনা। মূলত মাছ রপ্তানিতে দিল্লির এনিম্যাল কোয়ারেন্টেন অনুমোদনের পর দেশের ব্যাংক থেকে (ইএক্সপি) এক্সপোর্ট পারমিট না পাওয়ায় বুধবার মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই এক্সপোর্ট পারমিট পাওয়া গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারিতী স্বাভাবিকভাবে মাছ রপ্তানী করা হবে। প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১ লাখ ডলারের হিমায়িত মাছ ভারতে রপ্তানী করা হয়।
এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, এক্সপোর্ট পারমিট জটিলতায় মাছ রপ্তানী বন্ধ থাকায় সকাল থেকে মাছের কোন গাড়ি বন্দরে আসেনি। তবে সিমেন্ট ও ভোজ্য তেল আগরতলায় রপ্তানী করা হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর