1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকৃত কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি, আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচটি বস্তায় করে ধান নিয়ে আসেন পৌর এলাকার দেবগ্রামের কৃষক আবদুল আউয়াল। তিনি জানান, একজনের জন্য নির্ধারিত সর্বোচ্চ ৩ টনের যে লক্ষ্যমাত্রা, সে অনুযায়ি পুরোটাই দিবেন তিনি। আর সহজ উপায়ে সরকারের কাছে ধান দিতে পেরে তিনি খুশি।
দুপুরে তার কাছ থেকে ধান নেওয়ার মধ্য দিয়েই আখাউড়াতে শুরু হয় আমন সংগ্রহ অভিযান। খাদ্য গুদাম এলাকায় পাঁচটি বস্তায় করে ধান নিয়ে আসেন তিনি। পর্যায়ক্রমে বাকি ধান দিবেন।
খাদ্য গুদাম সূত্র জানায়, ১৭ নভেম্বর থেকে এ অভিযান শুরুর দিন নির্ধারণ করা হয়। চলবে ২৮ ফেব্রয়ারী পর্যন্ত। কার্ডধারি কৃষকরা ১২০ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ তিন টন ধান দিতে পারবেন। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০১ মেট্রিক টন।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আমন সংগ্রহ শুরু হয়। সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর