1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আওয়ামী সন্ত্রাসীরা এখনো জনসাধারণের রক্ত চোষা কাজে লিপ্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত

অস্ত্রের মুখে জিম্মি করে, টলার থেকে গরু নামানোর ভিডিও ধারন করায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ২/৬/২০২৫ সোমবার দুপুর আনুমানিক ২টায়,নারায়ণগঞ্জ বন্দর শীতলক্ষ্যা নদীতে অস্ত্রের মুখে গরু ছিনতাই ডাকাতি ভিডিও ধারণ করতে যাওয়া স্হানীয় সাংবাদিকদের উপর কথিত ইজারদার সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়।

নারায়ণগঞ্জ জেলা ২৪ নং ওয়ার্ড কাইতাখালী পশুর হাটে স্বৈরাচার হাসিনার দোসর একাধিক হত্যা মামলার আসামি পলাতক আজমেরি উসমানের ক্যাডারসহ প্রায় আড়াইশো জন মিলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর হামলা চালায় ।

আওয়ামী সন্ত্রাসীরা এখনো সক্রিয় রক্ত চোষার কাজে। ইতিহাসে এটা কোন বিরল ঘটনা নয়। কারন সত্যের পিছনে ছোট সাংবাদিকদের উপর বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা দেশেই ঘটছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিনিয়ত সাংবাদিকরা অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন । ঠিক তেমনি ২/৬/২০২৫ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীতে সন্ত্রাসী হামলার শিকার। হন দায়িত্ব পালন করতে যাওয়া তিন সাংবাদিক। পরে তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় আহত সাংবাদিকদের কাছে জানা যায়, নির্মমভাবে সন্ত্রাসীরা তাদেরকে আক্রমণ করেছে । হামলাকারীরা তাদেরকে দড়ি দিয়ে বেধে তাদের সাথে থাকা ক্যামেরা মোবাইল ফোন আনুষাঙ্গিক সরঞ্জাম রেখে দেয়। এ বিষয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরের দিন ৩/৬/২০২৫ মঙ্গলবার বারোটায় , জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নারায়ণগঞ্জ সদরউপজেলা প্রেসক্লাব সহ সকল সাংবাদিক বৃন্দ।

মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি নাবিলা শারমিন, সিনিয়র সভাপতি কবির হোসেন বাবু, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন সহ পুলিশ সুপারের কাছে বন্দর থানায় দায়ের করা অভিযোগ পত্র, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর হাতে তুলে দিয়ে। ঘটনাটির সঠিক তদন্ত করে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর