1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আওয়মীলীগ ছাড়া ডান পন্ত্রী কোন রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, আওয়মীলীগ ছাড়া ডান পন্ত্রী কোন রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। 
তিনি শনিবার বেলা ১১টায় শহরের সূর সম্রাট  ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে ১৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোগক্তার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণকালে এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নারী হচ্ছে সকল শক্তির উৎস। নারীদেরকে শক্তির আধাঁর হিসেবে বিবেচনা করে নারী শক্তির উৎথানে বর্তমান সরকার কাজ করছে। তিনি আরো বলেন, সেই সমাজই এগিয়ে যায় যে সমাজে নারী এবং পুরুষ সমানতলে এগিয়ে যায়।
জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে  জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস.এম শান্তুনু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, হার পাওয়ার প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক নিলুফা ইয়াছমিন। পরে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর