1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আইনশৃঙ্খলা রক্ষায় হাতিয়ায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে: ডিআইজি পলাশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমানে হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ পূর্বের থেকে বেশি এলার্ট আছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ডিআইজি মো. আহসান হাবীব পলাশ আরও বলেন, পুলিশিংকে ফলপ্রসূ এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশ নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রমাণ করতে চাই আমরা তাদের প্রকৃত বন্ধু। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সমাজকে অপরাধমুক্ত করতে চাই।

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সব অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

জানা যায়, হাতিয়া থানা, নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্র ও ঘাটসহ হাতিয়ার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। পরিদর্শনকালে অফিসার-ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ম্যাচের রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সবাইকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ স্যারের আগমন আমাদের নোয়াখালীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বিশেষ কল্যাণ সভাসহ নানান আয়োজনে অংশগ্রহণ করেন। তার আগমনের ফলে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর