1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ব্রাহ্মণবাড়িয়ায় হ্যালো বেকারীকে ২ লাখ টাকা জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পচাবাসি মিষ্টি বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য হ্যালো বেকারী নামক একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের দাতিয়ারা (ওয়াপদা গেইট) এলাকায় হ্যালো বেকারীর কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দাতিয়ারা (ওয়াপদা গেইট) এলাকায় হ্যালো বেকারীর কারখানায় ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য সংস্থা ও র‌্যাব -৯ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় হ্যালো বেকারীর কারখানায় কর্মচারীদের মাথায় টুলিংস কোর্ট নেই, যত্রতত্র ময়লা ছিটানো, খালি গায়ে কাজ করছে, ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ ও অন্যান্য পণ্য এক সাথে রাখা, ডিম ভাঙ্গা ও নষ্ট যত্রতত্র পরে আছে, ফ্রিজে মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মিষ্টি তৈরীর স্থান অস্বাস্থ্যকর এবং মিষ্টি খোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ ও মাছি পরে থাকতে দেখা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হ্যালো বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, তাদের এই অপরাধগুলো চলতি মাসের ২০ তারিখের মধ্যে সংশোধন করার সুযোগ দেয়া হয়েছে। ২০ তারিখের মধ্যে এই অপরাধগুলো সংশোধন না করলে পরবর্তীতে কারখানা সিলগালা করে দেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহম্মেদ ও র‌্যাব -৯-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর