1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

অসুস্হ গাভী গরু জবাই করে মাংস বিক্রি করার সময় এক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২২৭ বার পঠিত
চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে সোমবার (১জুলাই) বেলা পৌঁনে ১২টার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে তদারকি করার সময় অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে ডালিম মিয়া নামের এক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবশিষ্ট গরুর মাংসে কেরোসিন তেল মাখিয়ে সেগুলো মাটিতে পুঁতে দেয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ জানান, একটি ফোন কলের মাধ্যমে জানতে পারা যায়, ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটা অসুস্থ গাভী গরু বাইরে থেকে জবাই করে তার মাংস বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তদারকি করার সময় এবিষয়টি ধরা পড়লে কসাই ডালিম মিয়া পালিয়ে যায়। তার সঙ্গে থাকা অপর দু’জন কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রি কারার মুহূর্তে পাওয়া যায়।
ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হয়ে মাংস ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা স্বীকার করে যে,একটি অসুস্থ গাভী গরু তারাই জবাই করে বিক্রির জন্য নিয়ে আসে। সেই সঙ্গে আরো একটি বড় প্রতারণার বিষয় হচ্ছে যে, এদিন সকালে তারা একটি ভালো এড়ে গরু জবাই করে সেই মাংস সব বিক্রি করার পর ওই গরুর মাথা ও অন্ডকোষের অন্যান্য অংশগুলো অসুস্থ গাভী গরুর মাংসের সঙ্গে রেখে বেশী দামে এড়ে গরুর মাংস বলে বিক্রি করছিলো।
পরবর্তীতে বাজার কমিটির মাধ্যমে কসাই ডালিম মিয়াকে হাজির করা হয়। অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রি ও এড়ে বলে অসুস্থ গাভীর মাংস বিক্রি প্রতারণা হাতেনাতে প্রমাণিত হয়। পুর্বেও তারা এধরণের কার্যকলাপ করেছে বলে জানা যায়। এ অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ২মনের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে বাজার কমিটির সহায়তায় জনসম্মুখে কেরোসিন তেল মাখিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।
এ কাজে সার্বিক সহযোগীতা করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, ডিঙ্গেদহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর