1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ব্যাংক ও ব্যাংকারদের -ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

ব্যাংকারদের সংগঠন ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ব্যাংক ও ব্যাংকারদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা গতকাল ২৩ মার্চ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। একইসাথে আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সংগঠনের মুখপত্র ‘দি ব্যাংকার্স মিরর’ এর মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের কল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি ব্যাংকারদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড আতিউর রহমান বলেন, দেশের উন্নয়নের সবচেয়ে বড় যোগানদার হচ্ছে ব্যাংক খাত। ব্যাংকিং খাতে সময়োপযোগী উন্নয়নের ফলে মানুষের দ্বারে দ্বারে ব্যাংক পৌঁছে গেছে। মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল বিভিন্ন ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকাররা উন্নয়নকে গতিশীল রাখছেন বলেও মন্তব্য করেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, কোষাধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য মোঃ মুকিতুল কবীর প্রমূখ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর