1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অবন্তিকার আত্মহত্যা: রিমান্ড শেষে সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কারাগারে।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে এক‌দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় দুদিনের রিমান্ডে আছেন অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী।
মঙ্গলবার (১৯ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ নির্দেশ দেন। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি দল ডিএমপির কাছ থেকে দুজনকে কুমিল্লায় নিয়ে আসে। সোমবার দুপুরে তাদের আদালতে নেওয়া হয়।

এর আগে শনিবার রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।

গত শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার অরণি নামের ভাড়া বাসায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা।
আত্মহত্যার আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর জন্য সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করেন।
সোমবার (১৮ মার্চ) পুলিশ আম্মান সিদ্দিকীর পাঁচদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। শুনানি শেষে আম্মান সিদ্দিকীর দুদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর