1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অধ্যাপকের যোগদান ঠেকাতে আন্দোলনে নওগাঁ মেডিকেলের শিক্ষার্থীরা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমির যোগদান ঠেকাতে আন্দোলনে নেমেছেন নওগাঁ মেডিকেলের শিক্ষার্থীরা।

আজ সকাল থেকে একাডেমি ভবনের সামনে নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন- ডাক্তার কান্তা রায় বিগত সরকারের সময়ে দিনাজপুর মেডিকেলে শিক্ষকতা করতেন। সেখানে শিক্ষার্থীদের সাথে নানা বৈষম্য করেছেন তিনি। ইন্টারভিউ রুমে শিক্ষাথীদের হিজাব পরতে বারন করতেন ডাক্তার কান্তা। পাশাপাশি ভিন্ন মতের প্রতি বিদ্বেশি ছিলেন তিনি।

এসব অভিযোগে রংপুর মেডিকেল কলেজ থেকে তাকে বদলি করা হয় দিনাজপুরে। সেখান থেকে আবারো তাকে নওগাঁয় বদলি করা হয়। আন্দোলনে তার যোগদান না নেয়ার এক দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

নওগাঁ মেডিকেলের অধ্যক্ষ ডা: পিযুষ কান্তি কুন্ডু যোগদান না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষার্থীদের।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর