
অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাট অঞ্চলের অর্ধ বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা আজ বুধবার বাগেরহাট মিঠা পুকুরপাড়রস্থ আঞ্চলিক কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
সহকারি মহাব্যবস্থাপক জনাব মলয় কিশোর বিষ্ণু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব জি.এম. সিরাজুল ইসলাম। অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন সহকারি মহাব্যবস্থাপক তপন কুমার বৈরাগী, সহকারি মহাব্যবস্থাপক শংকর কুমার দাস, সহকারি মহাব্যবস্থাপক অজয় দাস সহ সকল শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে অঞ্চলের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন অগ্রণী ব্যাংক স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠিত এই ব্যাংকটি সকল প্রতিকুল পরিস্থিতি উপেক্ষা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অগ্রণী ব্যাংক সেবার ক্ষেত্রে কোন ব্যক্তি স্বার্থকে স্থান দেবে না।