1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অগ্রণী ব্যাংকের পরিচালক হলেন নাফিউল হাসান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৪০ বার পঠিত

অগ্রণী ব্যাংক পিএলসি’র পরিচালক পদে যোগদান করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ (অতিরিক্ত সচিব) নাফিউল হাসান। ১৬ মে ২০২৪ তিনি পরিচালক হিসেবে যোগদান করলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুরশেদুল কবীরসহ পরিচালনা পর্ষদের সদস্যগণ ও ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা নাফিউল হাসান তার কর্মজীবনে বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পিপিপি পলিসি কনসালটেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, ন্যাশনাল ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট প্রকল্পের উপ প্রকল্প পরিচালক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং পরবর্তীতে পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, অষ্ট্রেলিয়া হতে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একজন সার্টিফাইড প্রফেশনাল।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর