1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অগ্রগতি, আস্থা ও সাফল্যের এক নতুন অধ্যায়, ২০২৫ সালে পূবালী ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

২০২৫ সালে রেকর্ড ভাঙা আর্থিক সাফল্যের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে পূবালী ব্যাংক পিএলসি। টেকসই প্রবৃদ্ধি, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক-অগ্রাধিকারভিত্তিক কৌশলের ধারাবাহিকতায় ব্যাংকটি ২০২৫ সালে ৩,০০০ কোটিরও বেশি টাকা অপারেটিং প্রফিট অর্জন করেছে-যা পূবালী ব্যাংকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ব্যাংকের অপারেটিং প্রফিটে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রমাণ করেÑটেকসই প্রবৃদ্ধির পথে পূবালী ব্যাংক পিএলসি সুসংহত ও দায়িত্বশীলভাবে এগিয়ে চলেছে।

গ্রাহকের আস্থাই যে ব্যাংকের সবচেয়ে বড় শক্তিÑতা আরও একবার প্রতিফলিত হয়েছে ২০২৫ সালের সাফল্যে। এ বছর ব্যাংকের মোট ডিপোজিট বেড়ে দাঁড়িয়েছে ৮৯,৫৫২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি দেশের ব্যবসা ও শিল্পখাতকে সহায়তায় ব্যাংকের অগ্রীমবৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৭১,১৪০ কোটি টাকা।

আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০২৫ সালে পূবালী ব্যাংকের আমদানী বাণিজ্যে ৭ শতাংশ এবং রপ্তানী বাণিজ্যে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। একই সঙ্গে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও উন্নত সম্পদমান নিশ্চিত করায় ব্যাংকটি নন-পারফর্মিং লোন (ঘচখ) নিয়ন্ত্রণে (২.১৪%) রাখতে সক্ষম হয়েছে এবং অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (অউজ) ৭২.৫৩ শতাংশে উন্নীত হয়েছেÑযা ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চার প্রতিফলন।

এই সাফল্য উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, এই সাফল্য কেবল আর্থিক অর্জন নয়; এটি পরিচালনা পর্ষদের দায়িত্বশীল দিকনির্দেশনা ও সুদৃঢ় করপোরেট গভর্নেন্স, গ্রাহকের আস্থা, কর্মীদের নিষ্ঠা এবং কার্যকর ব্যবস্থাপনার সম্মিলিত ফল। এই অর্জন পূবালী ব্যাংক পিএলসি-কে ভবিষ্যতে আরও শক্তিশালী, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানে অনুপ্রাণিত করবে-বিশেষ করে ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং সেবার বিস্তারে কার্যকর ভূমিকা রাখবে পূবালী ব্যাংক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর