1. admin@bdtimes24.live : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেক্স :
  • প্রকাশে সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ৮ নম্বর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন দেওয়ার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। তবে কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসে আগুন দেওয়ার ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের একাধিক টিম এলাকায় অবস্থান করছে।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর