1. admin@bdtimes24.live : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান বিএনপি করার কারনে জুলাইযোদ্ধা থেকে নাম বাদ পড়লো শামীম ওয়ালটন অফার এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পপতিদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন তারেক রহমান অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড পরিশোধনের পরিকল্পনা, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি, বলছে এইচআরডব্লিউ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর, উন্নয়নের প্রত্যাশা, আশাবাদী স্থানীয়রা পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা বর্ণাঢ্য আয়োজনের ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

বিএনপি করার কারনে জুলাইযোদ্ধা থেকে নাম বাদ পড়লো শামীম

আল আমিন মুন্সী, নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

বিএনপির সাথে রাজনৈতিকভাবে যুক্ত থাকার কারণে জুলাই গণ-অভ্যুত্থানের আহত যোদ্ধাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে নরসিংদী জেলার শিলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামীম ইসলামের।

আন্দোলনের শুরু থেকে মাঠে আন্দোলন চালিয়ে গেছেন তিনি, বিএনপির দুঃসময় মাঠে থেকে বিএনপি’র কার্যক্রম ও চালিয়ে গেছেন শামীম ইসলাম । এ বিষয় শামীম ইসলাম বলেন, আমার রাজনীতিক গুরু নরসিংদী ১ আসনের মাননীয় সংসদ সদস্য খাইরুল কবির খোকন ভাই ওনার পরামর্শে সব সময় আমি মাঠে ছিলাম আছি থাকবো। আওয়ামী লীগ পতনের আগে আমার একটি পথ ছিল বিএনপি’র আওয়ামী লীগ পতনের পর এখন আমার কোন পথ নেই।

আমি শুধু একজন বিএনপি কর্মী আমি বিএনপিকে মন থেকে ভালবাসি সারা জীবন বিএনপির সাথে থাকবো তিনি আরো বলেন, জুলাই মাসে আন্দোলন করার কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা-বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তারপরও আমি আন্দোলন থেকে সরে যাই নাই আন্দোলন আমি চালিয়ে গেছি দুঃখের বিষয় হলো এত কষ্ট করেছি তারপরও আমি সঠিকভাবে মূল্যায়ন পাই নাই।

২০১৮ সালে বিএনপি করার কারণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার দুই পায়ে গুলি করে তারপর বলে বিএনপি দল ছেড়ে দিতে আমি দিই নাই এখনো আমি বিএনপির রাজনীতির সাথে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে চাই এবং আমার কষ্টের কথাগুলো তার কাছে গিয়ে একটু শেয়ার করতে চাই একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার এই আকুল আবেদন। সেই সাথে আমি শিলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমি শিলমান্দী ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এই ইউনিয়ন কে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর