1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি করার কারনে জুলাইযোদ্ধা থেকে নাম বাদ পড়লো শামীম ওয়ালটন অফার এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পপতিদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন তারেক রহমান অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড পরিশোধনের পরিকল্পনা, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি, বলছে এইচআরডব্লিউ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর, উন্নয়নের প্রত্যাশা, আশাবাদী স্থানীয়রা পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা বর্ণাঢ্য আয়োজনের ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট মাত্র ২০ মিনিটে বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ উধাও

ওয়ালটন অফার এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

প্রেস বিজ্ঞপ্তি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এ ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’ এর আওতায় এই সুবিধা পান তিনি।

রীমার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। শুধু তার পরিবারেই নয়; ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সংবাদে তার এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর, ২০২৬) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহারের ঘরভর্তি ফ্রি পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ এর সত্ত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর