1. admin@bdtimes24.live : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম খান ১৭ বছরের নির্বাসিত জীবনের স্মৃতি তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় তারেক রহমানের নতুন ধারার রাজনীতি: ক্ষমতার চেয়ে আইনের শাসন বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা জুড়ীতে মরহুম আব্দুল মুক্তাদির চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১০০ ফিট সড়ক দখলমুক্ত করতে এত অনীহা কেন? আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, প্রস্তুতি দেখতে বিসিবি আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি, সন্তুষ্ট প্রতিনিধি দল পূজায় রাশিদুল হাসানের লিখব না আর গান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন পরিচয় এবিজি স্পোর্টস সিটি

বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম খান

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

এ সময় পূজামণ্ডপের আয়োজনে সহযোগিতা হিসেবে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা অনুদান দেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে শফিকুল ইসলাম খান পূজামণ্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি উৎসব উদযাপন নির্বিঘ্ন রাখতে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে আরও এক লাখ টাকা অনুদান দেন ডিএনসিসি প্রশাসক। সব মিলিয়ে পূজামণ্ডপের জন্য তাঁর পরিদর্শনকালে মোট এক লাখ ৪০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়।

ডিএনসিসি প্রশাসকের আগমন ও আর্থিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা এ উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসন এবং প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর