প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
IBD নব উত্থান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঐক্য কল্যাণ প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন IBD নব উত্থানের এক বছর পূতি হয়েছে।
শুক্রবার বিকালে হলি চাইল্ড ইন্টারন্যাশনাল কলেজের হলরুমে আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উত্তরা, ঢাকা ব্যাংক কর্মকর্তা এ,কে,এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মোঃ খোরশেদ আলম বিশিষ্ট ব্যবসায়ী।
আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের ফরহাদ আলী প্রধান শিক্ষক শষ্যমালা গোষ্টা দাপুনিয়া উচ্চ বিদ্যালয়,আল-মামুন আকন্দ এল.এল.বি,মোঃআশরাফুল ইসলাম (রনি) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। অনলাইনে যুক্ত ছিলেন প্রবাসী সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল রোমান।
প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা,পাঠাগার স্থাপন,অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করন, শিশুদের বিনোদনমূলক কার্যক্রম, মাদক সহ বিভিন্ন সামাজিক অপরাধ ও রাষ্ট্রদ্রোহী কাজ থেকে বিরত রেখে যুব শক্তিকে একটি উন্নত ও টেকসই পরিবার, উন্নত সমাজ ও দেশ গড়ে তুলতে সহযোগিতা করছে মানুষের জন্য IBD নব উত্থান স্বেচ্ছাসেবী সংগঠন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.