প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ
২ এপিবিএন এর অভিযানে মাদক কারবারি ও অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার ২ এবং নিখোজ তরুনি উদ্ধার
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) মুক্তাগাছা,ময়মনসিংহের বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) সৈয়দ আসাদুজ্জামান এর নেতৃত্বে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে
১ জুলাই ২০২৪ তারিখ সন্ধ্যা ৯টার সময় মুক্তাগাছা থানাধীন চৌরাঙ্গির মোড় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মুক্তাগাছা থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ড পাড়া টংগী সেবাপল্লি এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। আটানী বাজার ছোট মসজিদ মোড়ে (পাড়া পাড়াটংগী) খসরু জেনারেল স্টোর এর সামনে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০১ (এক) জনকে ধৃত করে পালানোর কারন জিজ্ঞাসাবাদ করে। জিঙ্গাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং এলোমেলো কথাবার্তা বলতে থাকে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার পরিহিত ফুল প্যান্টের সামনের ডান পকেট হতে অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ (বিশ) পিস নেশা জাতীয় ট্যাবলেট উপস্থিত স্বাক্ষী’দের উপস্থিতিতে নিজ হাতে বের করে দেয়। এসআই (নিঃ) সৈয়দ আসাদুজ্জামান ইং ০১/৭/২০২৪ তারিখ ২১.৩০ ঘটিকায় উল্লেখিত আলামত ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ট্যাবলেট দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে কেনা-বেচা করে আসছে বলে স্বীকার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাই পূর্বক জানা যায় যে, মোঃ সুমন মিয়া (২৫) এর পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-০১, তারিখ-০২/৭/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ক্রমিক ২৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
শেরপুর জেলার ঝিনাইগাতী থেকে অনলাইন জুয়ার একাধিক এজেন্ট একাউন্টসহ ১ জন গ্রেফতার
২ এপিবিএন, ২ জুলাই ২০২৪ শেরপুর জেলায় বিশেষ অভিযান ডিউটি করাকালে নালিতাবাড়ী থানাধীন নন্নী বাজারে অবস্থানকালে রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যাক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ নদীর পার ব্রিজের পশ্চিম পাশে গিলাগাছা গ্রামের মতিউর রহমানের চায়ের দোকানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ (২৪), পিতা- মৃত ছাবেদ আলী, মাতা- মোছাঃ মতিজা বেগম, সাং- নন্নী বাইগড় পাড়া, থানা- নলিতাবাড়ী, জেলা- শেরপুর’কে হেফাজতে নেয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে ০১ (এক) টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বর্ণিত মোবাইলে ব্যবহৃত ০২ (দুই) টি সিম উদ্ধার করে। জব্দকৃত মোবাইল ফোন চেক করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার সাইটে ০১ (এক) টি এজেন্ট একাউন্ট পাওয়া যায়। যাতে বর্তমান ব্যালেন্স ১০,৪০০/- (দশ হাজার চারশত) টাকা বিদ্যামান। এছাড়াও অনলাইন জুয়া খেলা পরিচালনার জন্য জুয়া খেলার একাধিক সাইটে এজেন্ট একাউন্ট এবং অনলাইন জুয়া খেলা পরিচালনা করে বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অর্থ লেনদেনের তথ্য পায়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার মামলা রুজু করে।
নালিতাবাড়ী হতে নিখোজ ০১ জন ভিকটিম উদ্ধার
উল্লেখ্য যে, ভিকটিম সানজিদা আক্তার জিতু (১৮) নিখোজ হওয়া সংক্রান্তে তার মামা মোঃ তহিদুজ্জামান (২৭) বেনাপোল পোর্ট থানা, যশোরে একটি সাধারন ডায়েরী করে (যার নং-১০৬২, তারিখ- ২৭/০৬/২০২৪ খ্রিঃ)। এ সংক্রান্তে মোঃ তহিদুজ্জামান (২৭) জাতীয় জরুরী সেবা “৯৯৯” এর মাধ্যমে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে যোগাযোগ করে। পরবর্তীতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টাসের সিআইএ/এলআইসি শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের বর্তমান অবস্থান সনাক্ত করে ২ এপিবিএন এর আপারেশন শাখার এসআই (নিঃ)/ মোঃ রবিউল আউয়াল এর নেতৃত্বে আভিযানিক দল ইং ০১/৭/২০২৪ তারিখ শেরপুর জেলার নালিতাবাড়ী থানা এলাকা হতে উক্ত ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে ২ এপিবিএন অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার জিডি নং- ০৫, তারিখ-০১/৭/২০২৪খ্রিঃ মূলে উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্থান্তর করে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.