প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৬তম সভা ২৮ অক্টোবর ২০২৪ইং ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক মোহাম্মদ আবদুল আজিজ এবং ব্যাংকের পরিচালক ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক এ কে এম আবদুল আলীম- এর উপস্থিতিতে, শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিটির সদস্য মো. ফরিদউদ্দীন আহমদ, ড. মোহাম্মদ মঞ্জুর-ই-এলাহী, প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ ও প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ সিদ্দিকুর রহমান এবং ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.