বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) টিউশন ফি নীতিমালা-২০২৪ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় নতুন একটি বিষয় সংযোজন Play হয়েছে। যেকোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একক খাতে বাৎসরিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এই খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে। পরিপত্রে বলা হয়, এই নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা- ২০২৪ নামে অভিহিত হবে। নীতিমালা জারির তারিখ থেকে এটি কার্যকর হবে। সিটি কর্পোরেশন, মহানগর, অন্যান্য এলাকা (যথা- জেলা সদর, পৌর এলাকা, উপজেলা) তার আওতাধীন এলাকার জন্য টিউশন ফি নির্ধারণ করবে।
টিউশন ফি নির্ধারণ কমিটিতে যারা থাকবেন
মহানগর কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন— অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি/সার্বিক এবং সদস্য সচিব হিসেবে থাকবেন, আঞ্চলিক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সদস্য জেলা প্রশাসকের প্রতিনিধি, এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) নন-এমপিও স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
জেলা সদর পৌর এলাকার ও উপজেলার কমিটিতে সভাপতি থাকবেন— জেলা প্রশাসক, সদস্য সচিব হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), পৌরসভা পর্যায়ে নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা পর্যায়ে নন-এমপিও স্কুলের একজন প্ৰধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও Itself/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধি নির্বাচন করে কমিটির সভাপতিকে অবহিত ।