সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্য-কে সামনে রেখে ব্যাংকের নারী কর্মকর্তাদের নিয়ে সীমান্ত ব্যাংক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. নুরুল আজীম । ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং প্রধান কার্যালয় ও ঢাকাস্থ’ শাখাসমূহের নারী কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।