প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে বাবু মিয়ার মৃত্যু ঈদের আনন্দ থেকে বঞ্চিত পরিবার
গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের বিম ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া ওরফে বাবু (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঈদের আনন্দ থেকে বঞ্চিত ওই পরিবার।
৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে । সাদা মিয়া ওরফে বাবু বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে ।
সাঘাটা উপজেলা এলজিইডির প্রকৌশলী নয়ন রায় মৃত্যুর ঘটনাটি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডির তত্বাবধানে বিম ঢালাই চলছিল । ঢালাইয়ে ফিনিশিং করতে ভাইব্রেটর মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া ওরফে বাবু মারা যায়। স্হানীয়দের দাবি, মেঘলা আকাশ আর বৃষ্টির দিন হওয়ায় বৈদুতিক সংযোগে পানি থাকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে ।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসীর মুখে নানা প্রশ্ন উঠেছে, কেনই বা ঈদের বন্ধের সময় কাজ করানো হলো। মৃত্যুর বিষয়টি মোটা অংকের অর্থের বিনিময়ে মীমাংসা করা হবে বলে গুঞ্জন উঠেছে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.