প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ
সাঘাটায় বন্যায় দূর্গত ৯’শ ৮০ পরিবারের মাঝে সাইলো ও গো—খাদ্য বিতরণ
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নে বন্যায় দূর্গত ৯’শ ৮০ পরিবারের মাঝে সাইলো ও গো—খাদ্য বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বৃহস্পতিবার সকালে সাঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম সামশীল আরেফিন টিটু, সেন্ট্রাল এমারজেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)’র অর্থায়নে ও এফএও, এনডিপি, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস (ডিএলসি)’র আয়োজনে উক্ত বিতরন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী,সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, এফএও’র প্রজেক্ট কো—অডিনেশন এ্যাসিসটেন্ট নুজাবা, বাবুল হোসেন সরকার সহ আরো অনেকে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.