দীপ্ত টিভি, দৈনিক ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো: আব্দুর রউফ রিপনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজেউন)।
শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যর সময় তার বয়স হয়েছিলো ৮০বছর। মৃত্যকালে তিনি ৫ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শনিবার বাদ যোহর নওগাঁর রাণীনগরের দড়িয়াপুর গ্রামের ঈদগাহে জানাজা নামায শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানাজা নামাযে নওগাঁ জেলা ও রাণীনগরের তিনটি প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার চাকরী জীবনের বিভিন্ন সহকর্মীরা অংশগ্রহণ করেন। তিনি ২০০৪সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।