প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
সরাইলে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মালিহাতা গ্রামের মোঃ লিয়াকত আলী-(৩৪), একই এলাকার মোঃ শামীম মিয়া-(২০), সদর উপজেলার সাদেকপুর গ্রামের মোঃ সাগর-(২২), সদর উপজেলার বুধল ইউনিয়নের ইসলামবাগ গ্রামের মোঃ আলী আজম-(৩৪) ও সরাইল উপজেলার গুনারা গ্রামের মোঃ শরীফ-(২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা গ্রামের পরিত্যক্ত ফাইভ স্টার অটোরাইছ মিলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। পরে তাদের তল্লাশী করে ১ টি চাইনিজ কুড়াল এবং ৪ টি বিভিন্ন সাইজের ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.