শিক্ষার মান উন্নয়ন করার লক্ষপ পরশুরামে ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রদল শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাদ্রাসা মাঠে শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক আফছারের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদার, এডভোকেট আবদুল আলিম মাকসুদ,পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদার।
মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,মাদ্রাসার গভর্নিং বডির সদস্য জহিরুল করিম জনি, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবু তালেব রিপন,সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন সম্রাট,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য সচিব কামরুল হাসান বাবু, মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,সদস্য মোঃ আরাফাত হোসেন রাফি প্রমুখ।
গতমাসে ৪ সেপ্টেম্বর পরশুরাম উপজেলা হাজারো ছাত্র ছাত্রীর অংশ গ্রহণের উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ইংরেজি প্রভাষক ইমরান হোসেন জানান, শিক্ষার মান উন্নয়নের জন্য পরীক্ষার কোনো বিকল্প নেই। যত বেশি প্রতিযোগীতা মুলক পরীক্ষা হবে, তত বেশি শিক্ষার মান উন্নয়ন হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন প্রবীণ শিক্ষা অনুরাগী বিডি টাইম কে জানান, আওয়ামী লীগ পতনের জন্য একটাই যথেষ্ট। তারা শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। পরীক্ষা বলতে কিছুই ছিল না।অভিভাবকদের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর এমন অসন্তোষ ছিল। তা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি আরও জানান, মুসলিমদেশে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল হিন্দু। বিশ্বের কোথাও এমন নজীর নেই। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ১৫২ জন ছাত্র ছাত্রীকে নগদ অর্থ ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিবৃন্দ।