প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৩তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৯৩তম সভা ৩০ এপ্রিল ২০২৫ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। তাছাড়া উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেয়া হয় এবং এর ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, জনাব মো: সানাউল্লাহ সাহিদ, জনাব মোহাম্মদ মুসলেহ উদ্দিন খান, জনাব মো: আব্দুল বারেক, জনাব আব্দুল হালিম, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মো: মশিউর রহমান চমক, জনাবা জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক, জনাব নাসির উদ্দিন আহমেদ ও জনাব মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.