প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ণ
র্যাব-১৪ এর অভিযানে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
১৯ অক্টোবর ২০২৪ তারিখ র্যাব-১৪, দুপুর ১টার সময় ময়মনসিংহ টু তারাকান্দা মহাসড়কে ময়মনসিংহ অভিমুখে আগত একটি ইজি বাইকে তল্লাশি করে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মফিদুল ইসলাম(৪০), মাহবুব(৩২), কে আটক করে। এ সময় প্রত্যক্ষদর্শিদের উপস্থিতিতে ইজি বাইকে তল্লাশি করে মোট ৩৯৬ বোতল ফেন্সিডিল, ২ টি বাটন ফোন এবং ১টি ইজি বাইক জব্দ করে ।
অনুসন্ধানে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মামলা দায়ের, আসামী প্রক্রিয়াধীন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.