রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার । সম্মেলনে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া ও মো. মইন উদ্দিন মাসুদ এবং আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম । সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাছনাইন মইন ।
এছাড়াও ঢাকা দক্ষিণ বিভাগের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন । সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় ।