আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শেষ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।
এই উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি সোমবার বেলা বারোটায় রূপগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় যথাসময়ে সকলকে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে একটি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র মারফত রবিবার এই নির্দেশনা প্রদান করা হয়।