দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যায় প্রতিদিন ডট কম এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় ডেমরা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।
ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেমরা থানার অফিসার্স ইনচার্জ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যায় প্রতিদিন নিউজ পোর্টালের সম্পাদক কবির বাবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম নিজামী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শামীম দেওয়ান, ডেমরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, যায় প্রতিদিন অনলাইন
পোর্টালের বিশেষ প্রতিনিধির সোহেল রানা (সুমন)। পত্রিকায় কর্মরত সাংবাদিক এবং আগত সুধীজনদের সাথে পোর্টালের সম্পাদক কবির বাবুল শুভেচ্ছা বিনিময় করেন। সভায় কবির বাবুল পাঠক ও শুভানুধ্যায়ীদেরকে ভালবাসা ও সহযোগিতার জন্যে ধন্যবাদ জানান।
তিনি বলেন, যায় প্রতিদিন অনলাইন পোর্টালটি সব ধরণের সংবাদ পরিবেশন করে আসছে এই সংবাদ মাধ্যমটি মানুষের অধিকার সুনিশ্চিত করতে সর্বদা উন্নয়ন বিষয়ক ও ইতিবাচক সংবাদ প্রকাশ করবে।
প্রধান অতিথির বক্তব্যে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন-অগ্রগতিতে অসামান্য অবদান রাখছেন, আপনারা সব সময় তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন, বস্তুনিষ্ঠ সংবাদের জন্য সব সময় আপনাদের পাশে থাকব,সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারে অনলাইন গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ ও উন্নয়নমূলক সংবাদ আরো অধিক প্রচার কারার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।